রোমান সংখ্যা পদ্ধতি | টেকরাজ্য বাংলা
রোমান সংখ্যা পদ্ধতি
- টেকরাজ
সবাইকে টেকরাজ্যে স্বাগতম। আপনারা হয়ত জানেন যে টেকরাজ্যের এটাই সর্বপ্রথম টেকবার্তা। আর এই বার্তা দেবার জন্য চলে এসেছি আমি টেকরাজ নাহিদ হাসান । শিরোনাম দেখে হয়ত এতক্ষনে সবাই বুঝতে পেরেছেন বার্তাটা কি সম্পর্কে। তবে চলুন শুরু করি। তবে তার আগেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু সাধারন ব্যাপারে চোখ বুলানো যাক-
আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছুর মূল্য, পরিমান, ইত্যাদি বুঝাতে বিভিন্ন সংখ্যা ব্যবহার করি। যেমন ধরুন, আপনি একটি দোকানে গিয়ে ১০ টা কলম চাইলেন আর দোকানদার আপনাকে বলল ১০ টি কলম ৫০ টাকা। আবার আবহাওয়ার সংবাদে বলল আজকের তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস। এখানে ১০, ৫০, ৩২ এগুলো হল সংখ্যা। আর এই সংখ্যা গুলো বিভিন্ন প্রতীক দ্বারা সৃষ্ট। এই সংখ্যা প্রকাশ আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। আর সংখ্যা প্রকাশের এই পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তা হল দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও আরো সংখ্যা পদ্ধতি রয়েছে যেমন : রোমান, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ইত্যাদি। আজ আমরা জানব রোমান সংখ্যা পদ্ধতি সম্পর্কে।
সংখ্যা পদ্ধতির উৎপত্তি প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি থেকে।
সংখ্যা পদ্ধতির প্রকারভেদ:
সংখ্যা পদ্ধতিকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। যথা:-
১. অস্থানিক সংখ্যা পদ্ধতি ( Non Positional Number System )
২. স্থানিক সংখ্যা পদ্ধতি ( Positional Number System )
অস্থানিক সংখ্যা পদ্ধতি:অস্থানিক সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে প্রতিটি প্রতীক এর ভিন্ন ভিন্ন মান থাকে। প্রতীকটির অবস্থানের উপর মান নির্ভর করে না। যেমন: রোমান সংখ্যা পদ্ধতি।
রোমান সংখ্যা পদ্ধতি:
আগেই বলেছি রোমান সংখ্যা পদ্ধতি হল অস্থানিক সংখ্যা পদ্ধতি তাই এর প্রতিটি প্রতীকের নিজস্ব মান আছে। নিম্নে এই প্রতীক ও তার মান দেওয়া হল:-
| প্রতীক | মান |
|---|---|
| I | 1 |
| V | 5 |
| X | 10 |
| L | 50 |
| C | 100 |
| D | 500 |
| M | 1000 |
রোমান ( অস্থানিক ) সংখ্যা পদ্ধতিতে I যেখানেই থাকুক না কেন এর মান 1। আবার V যেখানেই থাকুক না কেন এর মান 5। তবে এটা বড় থেকে ছোট আকারে লেখতে হয়। যদি ছোট সংখ্যা বড় এর আগে বসে তবে তা বড় সংখ্যা হতে বিয়োগ হয়। যেমন:
I = 1 এবং X = 10
এখানে X বড় ও I ছোট। তাই
XI = 1+10 =11 [ বড় থেকে ছোট ]
আবার,
IX = 10-1 = 9 [ বড় সংখ্যার আগে ছোট আছে।]
রোমান পদ্ধতিতে ডান থেকে বামে হিসাব করতে হয়।
যেমন: তুমি যদি 1999 কে রোমান সংখ্যায় রূপান্তর কর তবে,
1999 এর শেষে থাকা 9 এর জন্য 10-1= X-I = IX
আবার দশমিক পদ্ধতিতে ৩য় 9 যেহেতু 90 এর মান বহন করে তাই 90= 100-10 =C-X = XC
একই ভাবে ২য় 9 দ্বারা যেহেতু 900 বুঝায় তাই 900= 1000-100 = M-C =CM
এবং প্রথমে থাকা 1 একই ভাবে 1000 এর অর্থ বহন করে ।আর 1000=M
তাই ,
( 1000+900+90+9)=(M+CM+XC+IX)
Answer: 1999= MCMXCIX
| সংখ্যা | মান নির্ণয় | মান |
|---|---|---|
| I | 1 | 1 |
| III | 1+1+1 | 3 |
| VII | 1+1+5 | 7 |
| XXVI | 1+5+10+10 | 26 |
| LXI | 1+10+50 | 61 |
| CV | 5+100 | 105 |
| DCLI | 1+50+100+500 | 651 |
| MD | 500+1000 | 1500 |
| MXIV | 5-1+10+1000 | 1014 |
| XL | 50-10 | 40 |
| MCMXCIX | 10-1+100-10+1000-100+1000 | 1999 |
বিঃদ্রঃ এই টেবিলের মান নির্ণয় অংশটি ডান দিক থেকে বাম দিকের নিয়ম অনুসারে তৈরি। তাই এতে ঘাবড়ানোর কোন কারন নেই।
সমাপ্ত। লেখাটি কেমন হয়েছে জানিনা। তবে ভালো লাগলে শেয়ার করুন। এবং লেখায় কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন যাতে আমি ভুলগুলো ঠিক করতে পারি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা:
ইমেইল nahidhe9@gmail.com
Comments
Post a Comment